উত্তরদিনাজপুর

আদিবাসী মেয়েদের যৌন হেনস্থার ঘটনায় আসামীদের আদিবাসী আইন অনুযায়ী মামলা শুরু করার দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী এ এলেন উত্তর দিনাজপুর জেলায় প্রশাসনের সাথে বৈঠক করতে

আদিবাসী মেয়েদের যৌন হেনস্থার প্রতিবাদে আদিবাসীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর। এর জেরে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে সমগ্র শহর জুড়ে। এই ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি শহরবাসীর মধ্যে। ৯ ই জুলাইয়ের সেই অভিশপ্ত ঘটনায় অভিযুক্ত সকলকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ এই অভিযোগে এবং আসামীদের আদিবাসী আইন অনুযায়ী মামলা শুরু করার দাবিতে শনিবার তিন আদিবাসী সম্প্রদায়ের মন্ত্রী জেমস কুজুর,বাচ্চু হাঁসদা ও সন্ধ্যারানী টুডু রায়গঞ্জ এ এলেন উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনের সাথে বৈঠক সারতে। রায়গঞ্জের কর্নজোড়ায় অবস্থিত সার্কিট হাউসে অনুষ্ঠিত এই মিটিং উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েষারানী আহমেদ,নতুন জেলা পুলিশ সুপার শ্যাম সিং, আদিবাসী নেতা স্যামুয়েল মার্ডি, নেপোলিয়ান হেমব্রম, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অনান্যরা।

বৈঠক শেষে মন্ত্রীরা বলেন, সেই দিনের ঘটনার পুর্নাঙ্গ তদন্ত চেয়ে আমরা সকলে মিলে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। অন্যদিকে, বৈঠক শেষে আদিবাসীদের নেতা স্যামুয়েল মার্ডি বলেন, আমরা আজকের আলোচয়ায় খুশি। তবুও আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব। পাশাপাশি, নির্যাতিতাদের সরকারী ভাবে সাহায্যেরও আবেদন জানাবো আমরা।